প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২
চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক হারুন হাওলাদার নির্বাচিত

চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. সেলিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে মো. হারুন হাওলাদার বিজয়ী হয়েছেন।
|আরো খবর
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১৭৩ জন ভোটারের মধ্যে ১৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্ধারিত সময় শেষে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়।
গঠনতন্ত্র অনুযায়ী ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১১টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সভাপতি পদে ‘আম’ প্রতীক নিয়ে মো. সেলিম হাওলাদার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ইউনুছ খান ‘মোমবাতি’ প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে মো. হারুন হাওলাদার ১৩২ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান ‘গোলাপফুল’ প্রতীকে পান ৩১ ভোট।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য ১১ জন কর্মকর্তা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস এবং সদস্য সচিব ছিলেন মো. সাইফুল ইসলাম (রতন)। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাচ্চু হাওলাদার, আলহাজ কাজী হুমায়ুন কবির, অ্যাড. মো. হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহীন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল) ও অ্যাড. মো. খোরশেদ আলম সোহাগ।
শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং সমিতির ব্যবসায়ীরা নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।








