শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭

চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দু কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর নৌ থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আব্দুল করিম (২৮) ও তার মা রাহিমা বেগম (৫০)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নৌ থানার এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পরিচালিত তল্লাশি অভিযানে তাদের হেফাজত থেকে দু কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মিশ্রি গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে নদীপথে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা লঞ্চঘাটে অবস্থান করছিলেন।

চাঁদপুর সদর নৌ থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়