মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২২:২০

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ১১

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ১১

মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারি ও সাত মাদকসেবীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানকালে আটক সাত মাদকসেবীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

গ্রেফতারকৃত চার মাদক কারবারি হলো—মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বাবুল প্রধানিয়ার ছেলে মো. সাদ্দাম প্রধানিয়া (২০), উত্তর বাইশপুর গ্রামের মমিন মিয়াজীর ছেলে গোলাম রাব্বী (২২), বাইশপুর গ্রামের ইউসুফ আলী সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার (২৯) এবং মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর সাহেব বাজারের মো. মোস্তফার ছেলে শাহ আলম (৩০)।

মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

ছবি: মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়