বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:৩০

জেলা পুলিশের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

স্টাফ রিপোর্টার
জেলা পুলিশের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়াসংবর্ধনা অনুষ্ঠানর আয়োজন করেছে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৬টা ১ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পরবর্তী সময়ে অপরাহ্ণে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও আহতদের (জুলাই যোদ্ধা) সংবর্ধনা, আলোচনা সভাদোয়া মাহফিল অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং আন্দোলনে অংশ নেওয়া বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন।

চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়