প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৬:৪৭
ঢাকার ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. নাহিদুল ইসলাম

ফরিদগঞ্জের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাড. মোহাম্মদ নাহিদুল ইসলাম ঢাকার চকবাজার থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে (স্মারক নম্বর : বিদ্যালয় শাখা/DHAKA MAHANAGARI/108141/2603736) প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস. আর. ও. নম্বর- ৭৩-আইন/২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
নবনিযুক্ত সভাপতি অ্যাড. মোহাম্মদ নাহিদুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে। তিনি ব্যক্তিগত জীবনে একজন সফল আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ১ নম্বর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চকবাজার থানা ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং অবিভক্ত লালবাগ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্বও সফলভাবে পালন করেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।








