সোমবার, ২০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২২:০০

শাহরাস্তিতে অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণীর ছাত্রী নিহত

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণীর ছাত্রী নিহত

শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশার ধাক্কায় স্থানীয় ব্যবসায়ী মো. হামিদের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা হাফসা আক্তার (১০) নিহত হয়েছে। রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৩টায় চিতোষী বাজারের একটি দোকানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী হামিদের বড় মেয়ে। সে ছিলো চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টায় হাফসা চিতোষী বাজারে তার বাবার দোকানে বসা ছিলো। এ সময় এক অসতর্ক অটোরিকশা চালক তার গাড়ির চাবি অন অবস্থায় রেখেই বাইরে যায়। এ সময় ওই অটোরিকশার এক যাত্রীর সাথে থাকা অবুঝ শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে গাড়িটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হামিদের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে হাফসা গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় হাফসাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর পরই অটোরিকশা চালক গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় ব্যবসায়ীরা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়