শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫

অবশেষে ধরা পড়লো হাঁস-মুরগী ধরে খাওয়া অজগর

মৌলভীবাজার প্রতিনিধি
অবশেষে ধরা পড়লো হাঁস-মুরগী ধরে খাওয়া অজগর

বাড়িতে পালন করা হাঁস-মুরগী একটা একটা করে খোয়া যাচ্ছিলো। গৃহস্থরা ভাবছিলেন চুরি হচ্ছে। বাড়ির দেওয়ালের উপরে ওঁৎ পেতে থাকা একটি অজগর সাপ উদ্ধারের পর বেরিয়ে এলো হাঁস-মরগী খোয়া যাওয়ার রহস্য।

ধারণা করা হচ্ছে, এতোদিন এই অজগর সাপই একটা একটা করে হাঁস আর মুরগীর বাচ্চাগুলে খেয়ে আসছিলো।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আন্তর্জাতিক পরিবেশ দিবসের দিনেই শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার জোবায়ের নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বাসিন্দারা জানান, বেশ ক'দিন ধরে ওনাদের হাঁস ও মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছিলো না।

সকালে হঠাৎ দেখতে পান একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের গাছের দিকে যাচ্ছে। তখনই ওনারা বুঝতে পারেন, এতোদিন ধরে হারিয়ে যাওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো এই অজগর সাপটিই খেয়ে আসছিলো। পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে এ ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগর সাপটি স্থানীয় গৃহস্থদের পালিত হাঁস-মুরগি চুরি করে খেয়ে আসছিলো। খবর পেয়ে আমরা গাছের ওপর লুকিয়ে থাকা সাপটিকে নিচে জাল পেতে সতর্কতার সাথে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়