শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২১:১১

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সাথে রেস্তোরাঁ মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সাথে রেস্তোরাঁ মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাতে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হোটেল রেস্তোরাঁ খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক মো. মাসুদ আখন্দ, সহ-সভাপতি মো. আছলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাইনু, জাহিদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমিদ খান অপু, কোষাধ্যক্ষ টিটন ঘোষ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম মামুনসহ সমিতির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়