মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০১:২৪

পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আলমগীর তালুকদার
পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ছবি: কচুয়ার পালাখাল ছালেহিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদের একাংশ।

কচুয়া উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে গভর্নিং বডির সভাপতি সিনিয়র এএসপি নবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, স্কুল এবং মাদ্রাসায় একই মানের শিক্ষা কার্যক্রম চলবে। এক্ষেত্রে কোনো বৈষম্য থাকছে না । ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ থাকছে না। মাননীয় শিক্ষামন্ত্রীর সুনাম রক্ষায় আমরা কচুয়ায় গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছি।

মাদ্রাসার প্রভাষক নেয়ামত উল্লাহর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সিনিয়র এএসপি নবীর হোসেন বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্যে চলতে হবে। শৃঙ্খলাই শিক্ষার্থীদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।

আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আনোয়ারী, উপাধ্যক্ষ ছাদেকুর রহমান, শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ার আহমদ মজুমদার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন তালুকদার, খিলমেহের মাদ্রাসার সুপার আবু জাফর সাদেক, অভিভাবক সদস্য আক্তার খান ও জহিরুল ইসলাম। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মো. আল-আমিন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিঙ্গুলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা নুরুল ইসলাম।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়