প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৩:৫৮
খেলার গতিপ্রকৃতি নিজেদের দখলে নেয়ার সক্ষমতা ফ্রান্সের রয়েছে
----ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল

ফরাসি দলে টেকনিক্যাল দিক থেকে দক্ষ এবং শারীরিক শক্তিতে ভরপুর খেলোয়াড়দের দারুণ সমন্বয় থাকে। তাদের ডিফেন্সিভ লাইন এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। বিগত তিন দশক ধরে বিশ্ব ফুটবলে ফ্রান্সের ধারাবাহিকতা এক অনন্য নজির। আধুনিক ফুটবলে তাদের আধিপত্য এবং গতিময় খেলার ধরণ তাদেরকে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে আলাদা করে তুলেছে। এমনটি মনে করে বিশ্বকাপ ফুটবলে চমক লাগানো ফুটবল দল ফ্রান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ প্রিয় দল ও দলের প্রতি সমর্থন নিয়ে চাঁদপুর কণ্ঠের সাথে এসব কথা বলেছেন মতলব উত্তর থনার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল।
|আরো খবর
তিনি বলেন, ফ্রান্স টিমের ছন্দময় ও গতিময় খেলার জন্যে আমি এই দলকে পছন্দ করি। তাছাড়া যে কোনো সময় খেলার গতি-প্রকৃতি নিজেদের দখলে নেয়ার সক্ষমতাও তাদের রয়েছে। খেলোয়াড়দের মধ্যে দারুণ সমন্বয় থাকে। তাদের ডিফেন্সিভ লাইন এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এবারের বিশ্বকাপ ফুটবলে অবশ্যই ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, যদি না কোনো অঘটন ঘটে।
বিশ্বনন্দিত তারকা খেলোয়াড় এমবাপ্পেসহ বিভিন্ন লীগে খেলা প্রথম সারির ৯ জন খেলোয়াড় এই টীমের একাদশে রয়েছে, তাই তারাই জিতবে। এছাড়া এবার একটা উপভোগ্য বিশ্বকাপ ফুটবল বিশ্ববাসী দেখতে পাবে বলে আমি আশাবাদী।








