বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯

চাঁদপুরে নারী উদ্যোক্তার মাঝে ফুড ভ্যান বিতরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে নারী উদ্যোক্তার মাঝে ফুড ভ্যান বিতরণ

চাঁদপুরে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাঁদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও সহায়তামূলক কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে ফুড ভ্যান বিতরণ করা হয়েছে

নারী উদ্যোক্তারা যাতে স্বল্প পুঁজিতে নিজস্ব খাবারের ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নিজেদের তৈরি খাবারের বিপণন ব্যবস্থা সহজ করতে পারেন, সে লক্ষ্যেই এই ফুড ভ্যানগুলো প্রদান করা হয়। এসব আধুনিক ও সুবিধাজনক ফুড ভ্যান পাওয়ার ফলে নারীরা স্থানীয় পর্যটন কেন্দ্র, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বাস্থ্যকর খাবার বিক্রির সুযোগ পাচ্ছেন, যা তাঁদের আত্মনির্ভরশীলতা ও আয়ের পথ সুগম করছে।

উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নারী উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং তাঁদের তৈরি পণ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়