মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৯:২০

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনিরা খাতুনের যোগদান

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনিরা খাতুনের যোগদান
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন যোগদান করতে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

শাহরাস্তি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন যোগদান করছেন। সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করেন। নবাগত নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন উপজেলা পরিষদে আসলে বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

শাহরাস্তি উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করছেন। নবাগত নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ইতঃপূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই তিনি বদলি হয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়