মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৫

জেলা আওয়ামী লীগ সভাপতিসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর রাজনৈতিক মামলায় হাজিরা প্রদান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জেলা আওয়ামী লীগ সভাপতিসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর রাজনৈতিক মামলায় হাজিরা প্রদান
মঙ্গলবার আদালতে হাজিরা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগ সভাপতিসহ অন্য নেতাকর্মীদের দেখা যায়। ছবি : চাঁদপুর কণ্ঠ।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) চাঁদপুর সদর কোর্টে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলামসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী। এ দিন সকালে তারা আদালতে উপস্থিত হন।

২০২৪ সালের রাজনৈতিক ও নাশকতার ৫৭৯/২৪ নং মামলায় আসামিরা আমলি আদালত চাঁদপুরে উপস্থিত হয়ে হাজিরা প্রদান করেন।আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে চাঁদপুর বাসস্ট্যান্ড, ফয়সাল মার্কেটসহ বিভিন্ন ঘটনায় রাজনৈতিক সাতটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চারটি মামলা হয়েছে চাঁদপুর সদরে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসব মামলার আসামি। মামলাগুলোর যেসব আসামি জামিনে আছেন, তারা ধার্য তারিখে আদালতে হাজিরা অব্যাহত রাখছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়