প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২১:৪০
কচুয়ার সুলতানা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো তৎপর

কচুয়ার সুলতানা ফিলিং স্টেশনে রোববার (২৯ মার্চ ২০২৬) দিনভর জ্বালানি তেল নিয়ে গ্রাহকের মাঝে ছিলো হট্টগোল।
|আরো খবর
রোববারের (২৯ মার্চ ২০২৬) তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় তদারকির জন্যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। কিন্তু কচুয়ার সুলতানা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানাকে বিকেলে স্টেশনে পাওয়া যায়নি।
এ অবস্থায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিনের নির্দেশনায় এএসআই মো. দেলোয়ার হোসেনসহ একটি চৌকস টীম পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।
সরজমিনে গিয়ে বিকেলে দেখা যায়, তেল নিয়ে গ্রাহকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় ট্যাগ অফিসার অনুপস্থিত ছিলো।
মনিটরিংয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার কেএম সোহেল রানাকে বিকেলে স্টেশনে পাওয়া যায়নি। বিকেল ৫টা ৪২ মিনিটের সময় ফিলিং স্টেশনে গ্রাহকের মাঝে সিরিয়াল নিয়ে হট্টগোলের সৃষ্টি হলে তাঁর মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ৪টা ৩০ মিনিটে বাসায় গিয়েছি। স্টেশন ম্যানেজার এনামুল ইসলাম জানান, তেল যতোক্ষণ রয়েছে ততোক্ষণ দিয়ে যাবো। কিন্তু গ্রাহকরা সিরিয়াল ভঙ্গ করে প্রতিনিয়ত পাম্পে হট্টগোল তৈরি করছে।আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করে যাচ্ছে।








