বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৭

কচুয়া গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসার নবীনবরণ ও সবক অনুষ্ঠান

কচুয়া ব্যুরো।।
কচুয়া গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসার নবীনবরণ ও সবক অনুষ্ঠান

কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকায় অবস্থিত গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, উপজেলা শিক্ষা সমন্বয়ক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের প্রতিষ্ঠানে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়, যার ফলে চলতি বছরের দাখিল পরীক্ষায় চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে এই মাদ্রাসা। নবীন আলিম শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবারও তাদের বিনামূল্যে বই প্রদান এবং বিনা বেতনে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "আলিম শ্রেণির জন্য আমাদের পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের বছরের প্রথম থেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। খেয়াল রাখতে হবে, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে চূড়ান্ত সমাপনী পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।"

মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম গাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী এবং সমাজসেবক ডা. হানিফ মিয়া দুলাল।

এ সময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য হেমায়েত হোসেন মজুমদার, মাহবুব আলম মজুমদার, ডা. এমরান হোসেন, হাসমত উল্লাহ ছোটন; মাদ্রাসার প্রভাষক ফয়েজুর রহমান, নুরুল আলম, হাবিবা আক্তার, কাউসার আলম ও মাওলানা নুরুল আমিনসহ শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আলিম একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়