প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৯:২৩
চাঁবিপ্রবির দল RE-NUTRI-এর Brillianz Case Competition-এ চতুর্থ স্থান

SUNSHINE Presents Food Brillianz Case Competition-এ ২০০টিরও বেশি দলের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CSTU) দল ‘RE-NUTRI'। সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলটি ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেছে।
RE-NUTRI দলের সদস্য হলেন এস এম মানজুরুল ইসলাম সাজিদ এবং মো. নাইমুর রহমান নিয়ামুল।
RE-NUTRI প্রকল্পের মাধ্যমে বাজারে বাহ্যিক সৌন্দর্যের কারণে উদ্বৃত্ত ফল সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে পুষ্টিকর ও মূল্য সংযোজিত খাদ্যপণ্যে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির অন্যতম লক্ষ্য খাদ্য অপচয় কমানোর পাশাপাশি কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করা।
প্রকল্পের আওতায় শুকনো ফলের স্ন্যাকস ‘RE-NUTRI Crunch এবং ক্যাফে, রেস্টুরেন্ট ও জুস শপের জন্যে ফলের পিউরি ও বেভারেজ বেস ‘RE-NUTRI Base’ তৈরির পরিকল্পনা রয়েছে।
২০০টিরও বেশি দলের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে RE-NUTRI দলটি খাদ্য অপচয় হ্রাস, কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে তাদের উদ্ভাবনী ধারণার গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে।








