প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৮:২৯
নেইমারের স্বপ্নে বিভোর দু ভাইবোন আল আরাবী ও সাইকা
ব্রাজিল জিতলেই মিষ্টিমুখ ও ভোজের ঘোষণা

চলতি ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশের ঘরে ঘরে চলছে উন্মাদনা, তখন হাজীগঞ্জের দুই খুদে সমর্থক আল আরাবী ও সাইকা মেতেছে তাদের প্রিয় দল ব্রাজিলকে নিয়ে নানা স্বপ্নে। বয়সে কিছুটা পার্থক্য থাকলেও ভাইবোন দুজনের বন্ধুত্ব, ভালোবাসা আর ফুটবলপ্রীতি যেন এক সুতোয় গাঁথা।
আল আরাবী হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। অন্যদিকে তার ছোট বোন তাসনিম আল সাইকা পড়াশোনা করছে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে ক্লাস ফাইভে। দুজনেরই প্রিয় দল ব্রাজিল এবং সবচেয়ে পছন্দের খেলোয়াড় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
দু ভাইবোন দৃঢ়ভাবে বিশ্বাস করে, নেইমারের নেতৃত্বে এবার ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জয় করবে। ফুটবল নিয়ে তাদের আবেগ ও আত্মবিশ্বাস যেন অন্য মাত্রা পেয়েছে।
আল আরাবী জানায়, “ব্রাজিল বিশ্বকাপ জিতলে আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে বন্ধু ও স্বজনদের মিষ্টিমুখ করাবো। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।”
অপরদিকে সাইকা বলে, “আমার দল ব্রাজিল চ্যাম্পিয়ন হলে আমি মায়ের সাহায্যে অনেক মজার খাবার রান্না করবো এবং সবাইকে খাওয়াবো। বিজয়ের আনন্দ সবাই মিলে উদযাপন করবো।”এ দু ভাইবোনের বাবা হাজীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আল মামুন। তিনি দীর্ঘদিন ধরে উন্নতমানের পানি পরিশোধন প্রযুক্তি ও ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করে আসছেন। হাজীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় তার ব্যবসায়িক সুনাম রয়েছে।
বিশ্বকাপের আলোচনা শুধু আল আরাবী ও সাইকার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের খালাতো, মামাতো ও চাচাতো ভাইবোনদের মধ্যেও ফুটবল নিয়ে চলে জমজমাট তর্ক-বিতর্ক ও খুনসুটি। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ আবার অন্য দলের। ফলে প্রতিদিনই বিশ্বকাপকে কেন্দ্র করে চলছে মজার সব আলোচনা ও ঠাট্টা-মশকরা।
এখন দেখার বিষয়, নেইমার ও ব্রাজিলকে নিয়ে দুই ভাইবোনের স্বপ্ন কতোটা বাস্তবে রূপ নেয়। তবে বিশ্বকাপের আনন্দ যে ইতোমধ্যেই তাদের হৃদয়ে উৎসবের রং ছড়িয়ে দিয়েছে, তা বলাই যায়।







