বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:৪১

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

স্কুল পর্যায় থেকে শিশুদের ক্রীড়ায় দক্ষতা অর্জনের প্রস্তুতি নিতে হবে

........ ইউএনও সেটু কুমার বুড়য়া

প্রবীর চক্রবর্তী।।
স্কুল পর্যায় থেকে শিশুদের ক্রীড়ায় দক্ষতা অর্জনের প্রস্তুতি নিতে হবে

ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে

ফরিদগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা পর্যায়ের ফাইনাল সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক বিভাগের ফাইনালে টাইব্রেকারে বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কড়ৈতলী জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয় রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ১-০ গোলে হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলাশেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানার সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইউএনও সেটু কুমার বড়ুয়া। এর আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামী বছর থেকে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় খোঁজা শুরু হবে। আমরা জানি শিশুদের মধ্যেই প্রতিভা লুকিয়ে থাকে। সেই প্রতিভাকে তুলে আনতে হলে তাকে চর্চা করতে হবে। প্রতিভার প্রতি যত্ন নিতে হবে। তাই স্কুল পর্যায় থেকে শিশুদের ক্রীড়ায় দক্ষতা অর্জনের প্রস্তুতি নিতে হবে। এজন্যে অভিভাবকদের সাথে সাথে শিক্ষকদের ভূমিকাও রয়েছে। এক্ষেত্রে উপজেলা ক্রীড়া সংস্থা ও আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের অভিনন্দন। যারা বিজয়ী হতে পারে নি, তাদেরকে আগামীর জন্যে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে বিজয়ীরা কোনো স্কুলের নয়, পুরো উপজেলার প্রতিনিধিত্ব করবে। তাই আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব আহমেদ, অলি উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়