প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫১
বাবুরহাট কচিকাঁচা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন
সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি
.......….….... আলহাজ্ব মোশারফ হোসাইন

বাবুরহাট কচিকাঁচা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল (২৫ এপ্রিল ২০২৬) শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।
|আরো খবর
বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বক্তব্য বলেন আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা আমি প্রথমে আপনাদেরকে বলবো একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি।
আপনারা সবাই এন্ড্রয়েড সেট মোবাইল ব্যবহার করেন তাই যখন আপনার সন্তান পড়াশোনা করতে পড়ার টেবিলে বসবে তখন আপনি এন্ড্রয়েড সেট মোবাইল টি দূরে রেখে ব্যবহার না করে বরং সন্তানের পাশে থেকে তাকে লেখাপড়ায় উৎসাহিত করেন এবং বই পড়ার জন্য মনোযোগী করেন।
তিনি আরো বলুন এখন আপনার বাচ্চাটি শিশু থেকে মানুষের মত মানুষ হয়ে যেন বড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন একটি সন্তান সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে অবশ্যই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের সকলকে সচেতনতায় এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি আরো বলেন আপনাদের পাশে থাকব,আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনাদের মাঝে বিলিয়ে দিব ইনশাল্লাহ, তবে আপনাদের কাছ থেকে সবসময়ই ভালোবাসা ও সম্প্রীতি চাই। তিনি হজ্ব করতে যাবেন সপরিবারে তাই সকলের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে দোয়া করবেন যেন হজ্ব ব্রত পালন করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
অনুষ্ঠানে কচি কণ্ঠ বিদ্যানিকেতনের প্রধান ও বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভা প্রদানে ও মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর গণপরিষদ আন্দোলনের আহ্বায়ক,বাবুরহাট প্রাণতিক ও অগ্নিবীণা পাঠাগারের সভাপতি কাজী আশরাফুজ্জামান রাসেল, চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আলহাজ্ব শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান বেপারী, মুফতি মাওলানা আব্দুল কাদের।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এইচএম আহসান উল্লাহ্, চাঁদপুর জেলা যুবদল নেতা মোজাম্মেল হক।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর ১৪নং ওয়ার্ড সাবেক ছাত্রদল নেতা মোঃ রুবেল ঢালী, বিএনপির সদস্য জুলহাস সরদার, মোঃ হানিফ গাজী, মোঃ মোস্তফা পাটওয়ারী, মোঃ সেলিম শেখ, ক্রীড়া অনুরাগী ও সমাজ সেবক চন্দন দে, মোঃ মহসিন গাজী, পৌর ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সরদার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
ডিসিকে /এমজেডএইচ







