প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২০:১৪
মধ্য চাঁদপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব

'মাদক মুক্ত সমাজ চাই, ফুটবল খেলা দেখতে চাই' এমন স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো মধ্য চাঁদপুর মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬- এর মেগা ফাইনাল।
|আরো খবর
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে মধ্য চাঁদপুর রবি টাওয়ার সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব ও চাঁদপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ২-০ গোল ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব একাদশ।
গ্র্যান্ড ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান (মোহন)-এর সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. কে. এম. মাছুমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. আব্দুল্লাহ ইবনে হান্নান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের যাত্রা শুরু করতে হবে। খেলাধুলা আমাদের মনের আনন্দের খোরাক মিটানোর পাশাপাশি শারীরচর্চাও হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস সিমেন্ট সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এজিএম মো. মোতালেব হোসেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ১০ নং (উ.) গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান মঞ্জুর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. শাহাদাত হোসেন শাহিন, সেভেন রিংস সিমেন্টের ডিলার মো. কাউসার আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক খেলোয়াড় মো. আব্দুর রহমান পারভেজসহ অন্যরা।








