শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৮:৪৫

বাবুরহাটে খুদে ফুটবলারদের দাপট: বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাবুরহাট সপ্রাবি

পলাশ দে
বাবুরহাটে খুদে ফুটবলারদের দাপট: বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাবুরহাট সপ্রাবি
ছবির ক্যাপশন:বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলায় ট্রাইবেকার দৃশ্য। ছবি পলাশ দে

চাঁদপুর বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা মোট ৭টি ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হয়। বাঙালির প্রিয় খেলা ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষ্যে এই আয়োজন, যাতে তারা ভবিষ্যতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় দেশের সুনাম বয়ে আনে।

টুর্নামেন্টে চাঁদপুর পৌরসভার পূর্ব অঞ্চলের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। তীব্র চৈত্রের রুদ্রতাপ গরম উপেক্ষা করেই খুদে ফুটবলাররা আনন্দ নিয়ে মাঠে লড়াই করে। বালক ও বালিকা উভয় বিভাগেই জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সময় বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক, শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফাইনালে শিলন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হওয়ার পর বাবুরহাট সপ্রাবির শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের করে। মিছিলটি বাবুরহাট বাজারের সম্মুখ অংশ প্রদক্ষিণ করে। এসময় খুদে ফুটবলাররা "জিতল রে জিতিলরে, জিতিলো বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় জিতিলো" স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে, যা সেখানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

ভিডিও ধারণ: পলাশ দে

একনজরে টুর্নামেন্ট চিত্র:

বিষয় বিস্তারিত তথ্য
ভেন্যু বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠ
অংশগ্রহণকারী ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়
চ্যাম্পিয়ন (বালক ও বালিকা) বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
রানার্স-আপ শিলন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান উপস্থিতি শিক্ষক, অভিভাবক ও ফুটবল প্রেমী দর্শক

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়