সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২১:৪০

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে এমপি এমএ হান্নানের নেতৃত্বে বিএনপির মিছিল-সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো।।
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে এমপি এমএ হান্নানের নেতৃত্বে বিএনপির মিছিল-সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদের বালুর মাঠে মিছিলপূর্ব সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, দেশ ও দলের স্বার্থে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ; আমাদের মধ্যে কোনো ভেদভেদ থাকতে পারে না। আমার আহ্বানে আজ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী সমাবেশে যোগ দিয়েছেন। আরেক নেতাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি আসেননি—কেন আসেননি তা জানি না। আমরা দেশে কোনো নৈরাজ্য বা হানাহানি চাই না। দেশকে এগিয়ে নিতে হলে নিষিদ্ধ সংগঠনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। ফরিদগঞ্জে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটবে না এবং তা হতে দেওয়া হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, পতিত শক্তি পালিয়ে গিয়ে এখন আবার ফিরতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসের মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, যা কখনোই মেনে নেওয়া হবে না। তাদের যে কোনো ধ্বংসাত্মক অপতৎপরতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং এ দেশে তাদের আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সাবেক বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাবক, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ ও আবু জাফর খসরু মোল্লা, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।

আলোচনা সভাশেষে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়