বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলের একাংশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে দেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভুলু মুন্সী, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, মিজানুর রহমান সেলিম পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, নুরুল আমিন হেলাল, মফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হীরা, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগর, সদস্য সচিব ইকবাল হোসেন মিয়াজীসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়