বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২:২৮

হীরকজয়ন্তীতে চবি এক্স-স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
হীরকজয়ন্তীতে চবি এক্স-স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী বা হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে 'চবি এক্স-স্টুডেন্ট ক্লাব চাঁদপুর'-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে চাঁদপুর রোটারী ক্লাবে এসে শেষ হয়।

সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে চাঁদপুরে বসবাসরত ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ এবং আসন্ন ‘পিকনিক ২০২৬’ আয়োজন নিয়ে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন— চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লোকমান হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, সংগঠনের উপদেষ্টা, সাবেক সভাপতি ও প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, বর্তমান কমিটির সভাপতি রোটারিয়ান মুশতাক আহমেদ খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন এবং সাবেক শিক্ষার্থী বিল্লাল হোসেন পাটোয়ারী, শাহজাহান সিদ্দিকী, আফসার উদ্দিন মিয়াজী, আহসান হাবীব, মাসুদ আলম, মাশরুর হাসান ভূঁইয়া সোহাগ, ইকবাল হোসেন পাটোয়ারী, অ্যাডভোকেট ভাস্কর দাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও প্রাণের বন্ধন অটুট রাখতে চাঁদপুরে অবস্থানরত সব ‘চবিয়ান’কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।

রাতে সংগঠনের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়