মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১

চাঁদপুর জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন মিয়া।

জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হাসান বেনু। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালাউদ্দিন ইসলামাবাদী।

এ সময় ফতেপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল কুদ্দুস, যুবদল নেতা নূর ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা ইব্রাহিম বেপারী, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী মাদ্রাসার ছাত্র ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়