বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

চাঁদপুর শহর জামায়াতের দাওয়াতী কার্যক্রম ও সদস্য ফরম বিতরণ

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর শহর জামায়াতের দাওয়াতী কার্যক্রম ও সদস্য ফরম বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের মিশন রোড এলাকায় শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খানের নেতৃত্বে সাধারণ মানুষের হাতে দাওয়াতী লিফলেট ও সদস্য ফরম বিতরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ।

কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. শাহজাহান খান বলেন, কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। আজকে দাওয়াতি কার্যক্রমে এসে অনেক সাধারণ মানুষের সমর্থন পেয়েছি। অনেক সাধারণ মানুষ আমাদের দলে যোগদানের উদ্দেশ্যে ফরম নিয়েছেন। আমাদের এই দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগের মূল লক্ষ্য সকল মানুষের কাছে একটি দাওয়াত পৌঁছে দেয়া। আর সেটি হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পুনরায় তিনি আমাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। ‌তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়মকানুন মেনে আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালিত করার জন্য সাধারণ মুসলমান ভাইদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর আরেকটি লক্ষ্য হচ্ছে সমাজের সকল পর্যায়ের মানুষকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যাতে করে দেশের প্রতিটি নাগরিক কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সকল নাগরিক অধিকার সঠিকভাবে ভোগ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা ফিরোজ আল মামুন ও সেক্রেটারি মো. আল আমিন বেপারীসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়