শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:০০

চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা এবং মিলাদ মাহফিল আজ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা এবং মিলাদ মাহফিল আজ

চাঁদপুর সদর উপজেলাপৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি যৌথ সভা এবং দোয়া মাহফিল শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভাশেষে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁর আত্মার মাগফিরাত কামনায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সভায় জেলা বিএনপি নেতৃবৃন্দসহ চাঁদপুর পৌর, সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়