রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:৪৬

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

হাজীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার (৪ জুলাই ২০২৬ ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগকালে তিনি স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।বিকেলে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল গাজী বাড়ি জামে মসজিদে আসরের নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ওয়ার্ডের মকিমাবাদ গাজী বাড়ি এলাকা, দক্ষিণপাড়া, মধ্যপাড়া বালুর মাঠ এলাকায়, শ্মশান এলাকা, পশ্চিমপাড়া কাজী বাড়ি, করিম বাগান, ডিগ্রি কলেজ রোড, জমিদার বাড়ি রোড, সান্ত্বনা মার্কেট, হকার্স মার্কেটের একাংশসহ পুরো এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে পৌর ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি তাঁর কার্যালয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতা-কর্মী, স্থানীয় এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন।

এ সময় মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনীত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়