রবিবার, ২৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৫:৫৩

মাদকের সঙ্গে সামান্যতম সম্পৃক্ত যারা তারা যুবদলের নেতৃত্বে আসতে পারবে না

--------জিয়াউর রহমান জিয়া

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
মাদকের সঙ্গে সামান্যতম সম্পৃক্ত যারা তারা যুবদলের নেতৃত্বে আসতে পারবে না
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নূরুল হুদার কবর জিয়ারত করছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, হামলা, মামলা ও নির্যাতন উপেক্ষা করে যারা দলের কর্মসূচি সফল করেছে, তারাই আগামীদিনে যুবদলের নেতৃত্বে আসবে। মাদকের সঙ্গে যাদের সামান্যতম সম্পৃক্ততাও প্রমাণ পাওয়া যাবে, তারা কোনোভাবেই যুবদলের নেতৃত্বে আসতে পারবে না।

তিনি শনিবার (২৭ জুন ২০২৬) সকালে মতলব উত্তর উপজেলায় নিজের মরহুম পিতা-মাতা এবং বিএনপির প্রয়াত নেতা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, মতলব উত্তর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি পর্যায়ক্রমে অ্যাড. কামরুল ইসলাম, আহসানুল হক ফটিক ও আতিক উল্লাহ সরকারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জিয়াউর রহমান জিয়া বলেন, যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। কোনো ধরনের বিতর্কিত ব্যক্তি বা মাদকের সঙ্গে জড়িত কাউকে যুবদলের নেতৃত্বে স্থান দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, যুবদল নেতা দেলোয়ার হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী নাজমুল, মহসিন বেপারী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল ইসলাম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়