শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:২৮

মতলবে এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলম

অল্পদিনেই তারা জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরউদ্দীন পাটওয়ারী

মাহবুব আলম লাভলু
অল্পদিনেই তারা জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন। কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্পদিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতা-কর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতা-কর্মীর খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছে, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছে, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনুষ্ঠান ঘিরে প্রায় ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল।

অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়