প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:৩৬
রাশেদা বেগম হীরা এমপির ঈদুল আজহার শুভেচ্ছা

চাঁদপুরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত আসনের মহিলা এমপি, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা (এমএ, এমফিল)।
|আরো খবর
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার জন্যে আনন্দঘন ঈদ প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ হোক মানবতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য উপলক্ষ। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা সবাই আত্মনিয়োগ করি। ঈদ মোবারক। আসুন, আমরা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। চাঁদপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
ডিসিকে/ এমজেডএইচ








