রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:২৯

জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক
জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

১৪ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১ মাস সময়ে পূর্ণ আহ্বায়ক কমিটি গঠনের শর্তসাপেক্ষে এ কমিটির আহ্বায়ক হলেন ইসমাইল পাটোয়ারী আর সদস্য সচিব হলেন মো. জিয়াউর রহমান সোহাগ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির শনিবার (২ মে ২০২৬) এ কমিটি অনুমোদন করেন।

এ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন : শেখ মোহাম্মদ হাবিব। আর যুগ্ম আহ্বায়কবৃন্দ : মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মো. মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও মো. শাহাদাত হোসেন প্রিন্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়