রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭

শাহরাস্তিতে পথসভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক

আমরা আগামীতে একজন মানবিক প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি

মো. মঈনুল ইসলাম কাজল
আমরা আগামীতে একজন মানবিক প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি

চাঁদপুর-৫ নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আমরা আগামীতে একজন মানবিক প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে ইতোমধ্যে তারেক রহমান তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ সবার জন্যে পরিকল্পনা গ্রহণ করেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পর্যায়ক্রমে সকল পরিবারকে সহযোগিতা করা হবে। তারেক রহমানের সরকারের সুবিধা পেতে কোনো দল করতে হবে না। বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই উন্নয়নের ছোঁয়া পাবেন।

শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও ও ভোলদিঘি এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর আলম, মেহের দ. ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমান, মেহের দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. তাফাজ্জল হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি‌ মো. আবু ইউসুফ মেম্বার, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর আলম, ইতালি ভেনিস বিএনপি নেতা মো. জসিমউদ্দিন, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী এমদাদুল হক সুমন, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফয়েজ আহম্মেদ, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. মাকসুদুর রহমান টিপু, মেহের দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাইম আহম্মেদ, মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম সুজন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা কামাল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সার্জেন্ট শাহজাহান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. মো. ফারুকুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হাসেম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির হোসেন ও মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. সোহাগ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়