শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪০

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নুরুল ইসলাম ফরহাদ।।
গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফরিদগঞ্জে গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানের প্রস্তাবকারী আবুল কালাম আজাদ সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সাংবাদিকদের কাছে অভিযোগটি পাঠান অভিযোগকারী আবুল কালাম আযাদ। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করেন, তিনি সরকারি অনুদান দিয়ে ধানের শীষ প্রতীকের ভোট চাচ্ছেন এবং মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তা, ফরিদগঞ্জকে ব্যবস্থা নেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন আবুল কালাম আযাদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া এ প্রতিনিধিকে বলেন, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি দেখার জন্যে বলেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়