প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৯
বাসস্ট্যান্ড এলাকায় ধানের শীষের পথসভায় শেখ ফরিদ আহমেদ মানিক
যারা যেখানে দুর্নীতি করবে দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর ) আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় এ পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আমাদের সকলকে ধানের শীষে ভোট দিতে হবে। আজকে আপনারা এখানে বসে একটি দুর্গন্ধ পাচ্ছেন। এটি হচ্ছে ময়লার গন্ধ। আশা করছি আগামীতে আর এই দুর্গন্ধ থাকবে না। ইতোমধ্যে আমি পৌর প্রশাসনের সাথে একটি বিদেশি কোম্পানির কথা বলিয়ে দিয়েছি। ওই কোম্পানি পৌরসভার ময়লাগুলো নিয়ে যাবে।এই ময়লা থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন হবে। এগুলো আমাদের সম্পদ। আমরা এই সম্পদ যথাযথ কাজে ব্যবহার করবো।
তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে । যারা যেখানে দুর্নীতি করবে দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছে কেউ যদি দুর্নীতি করে টাকা চায়, আমার নাম্বার সহ ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীদের নাম্বার আছে, তাদেরকে জানাবেন। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ান (মিন্টু)-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার নেতা মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোশারফ হোসেন লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. রেহেনা আক্তার কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরেফিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান প্রমুখ।








