রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৯

হামলা ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ

অনলাইন ডেস্ক

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী তথা স্বতন্ত্র প্রার্থীর বিভিন্ন অফিস, ব্যানার, পোস্টারে আগুন দেয়া, ছিঁড়ে ফেলা ও সন্ত্রাসী হামলার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উভয় পক্ষই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর এলাকার ১নং ওয়ার্ডের ধানের শীষের অফিসটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে । শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনগত রাতে পূর্ব গাজীপুর মাঝিবাড়ির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এছাড়া গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি বাজারে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে রিটার্নিং কর্মকর্তার বরাবর অভিযোগ করেছেন।

এ ব্যাপারে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষের অফিসে আগুন, ব্যানার ছিঁড়ে ফেলে নির্বাচনের পরিবেশে যারা বিঘ্ন ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত।

এদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থনে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে মিছিল শেষে যাওয়ার সময়ে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া গোবিন্দপুর উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলা, রূপসা দক্ষিণে কর্মীদের প্রকাশ্যে মারধরের হুমকি এবং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী কেন্দ্র কমিটির সদস্য সচিব আব্দুল হান্নানকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শারীরিকভাবে টর্চার করার অভিযোগে প্রার্থীর প্রধান এজেন্ট আবুল কালাম আজাদ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চাই। কিন্তু যেভাবে হামলা, ভাংচুর ও হুমকি ধমকি দেয়া হচ্ছে, তাতে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় ও অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়