শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:৫১

রথযাত্রা উৎসব উদ্বোধন

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করছেন

-----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করছেন
ছবি ক্যাপশন- চাঁদপুর ইসকন ও পুরাণবাজার হরিসভা মন্দির অঙ্গনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। পাশে হরিসভা জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে এমপিকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে।

চাঁদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

চাঁদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) শহরের বিভিন্ন মন্দিরধর্মীয় প্রতিষ্ঠানর উদ্যোগে পৃথক রথ বের করা হয়।

বিকেল ৪টায় শহরের গণি হাই স্কুল এলাকাস্থ ইসকন মন্দির অঙ্গন থেকে প্রথম রথটি বের হয়। একই সময়ের আধা ঘন্টা পর নতুন বাজার গোপাল জিউড় আখড়া থেকে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে কালীবাড়ি হয়ে গুয়াখোলা কুণ্ডু বাড়ির মন্দিরে গিয়ে পৌঁছায়। পুরাণবাজার শ্রী বিষ্ণু মন্দির পালপাড়া হতে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে শিব মন্দির, দাসপাড়া, পুরানবাজারে যায়।

এছাড়া বিকেল সাড়ে পাঁচটার সময় পুরাণবাজার হরিসভা জগন্নাথ মন্দির আঙ্গিনা থেকে বর্ণাঢ্য আরেকটি রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শহরের এই তিনটি রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

হরিসভা মন্দির কমপ্লেক্সে আলোচনা সভা

হরিসভা মন্দির কমপ্লেক্সের রথযাত্রা অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন। আপনারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্যে আশীর্বাদ করবেন।

শেখ মানিক এমপি আরো বলেন, চাঁদপুর সাম্প্রদায়িক সম্প্রীতিতে সমৃদ্ধ। এই হরিসভা মন্দিরের পাশে আমার স্কুল জীবন কেটেছে। সুতরাং সনাতন ধর্মাবলম্বীরা কেউ আমার দূরের নয়।

হরিসভা জগন্নাথ মন্দিরের সভাপতি ও চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্যমানবিক মূল্যবোধেরও প্রতীক।

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানর মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চাঁদপুর ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, প্রসাদ বিতরণভক্ত সমাবেশ

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরামসুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়ে আসছে। উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তায় ছিলেন।

এ উৎসব আগামী ২৩ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে শেষ হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়