মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:০৯

মানবকল্যাণে নিবেদিত আয়েত আলী ভূঁইয়া

রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয়
মানবকল্যাণে নিবেদিত আয়েত আলী ভূঁইয়া

মানবকল্যাণে নিবেদিত শাহরাস্তির আয়েত আলী ভূঁইয়া। তঁার সাথে আমার পরিচয় হয় শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার স্যারের মাধ্যমে। ১৯৯৬ সাল থেকে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে তিনি পাশে রয়েছেন। শাহরাস্তির সংস্কৃতি অঙ্গনে রয়েছে তঁার যথেষ্ট ভূমিকা। বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। যঁার সঙ্গে আমার পথচলা প্রায় ৩০ বছর। এ মানুষটি দীর্ঘ বছর ধরে নীরবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শিক্ষালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, গ্রাম উন্নয়ন, এমন কোনো জায়গা নেই যেখানে তঁার অবদান নেই। নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছেন। প্রতিবছর অসহায় গৃহহীন মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করে থাকেন তঁার সাধ্য অনুযায়ী।

শাহরাস্তি উপজেলায় সম্প্রীতিময় রাজনৈতিক নেতা হিসেবেও তিনি সফল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতা-কর্মীদের কাছে পছন্দের একজন মানুষ। বর্তমানে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করার জন্যে পুরস্কার দিয়ে প্রশংসিত হচ্ছেন।

আয়েত আলী ভূঁইয়া সচেতন একজন মানুষ হিসেবে দীর্ঘ বছর ধরে সমাজের মধ্যে শিক্ষার আলো ছড়াতে মানুষের কল্যাণে নীরবে একজন দানবীর হিসেবে কাজ করে যাচ্ছেন।

মহান আল্লাহ তঁাকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করুন, সততা এবং স্বচ্ছতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আমিন।

আয়েত আলী ভূঁইয়াকে নিজের লেখা বই উপহার দিচ্ছেন লেখক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়