প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০১:৫৬
প্রধান অতিথি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
ঢালীরঘাট খানকায় ২৮ জুন বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

ঢালীরঘাট খানকা শরীফে ২৮ জুন বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলার ঢালীরঘাট এলাকায় অবস্থিত খানকায়ে রহমানিয়া মঈনীয়া মাইজভাণ্ডারীয়া ঢালীরঘাট খানকা শরীফে আগামী ২৮ জুন ২০২৬ (রোববার) বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজকরা জানান, খানকায় আগত ভক্ত ও আশেকানদের বরণ করতে প্রবেশ গেইটসহ প্রয়োজনীয় সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি ও নসিহত পেশ করবেন আওলাদে রাসুল ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী। তিনি দরবারে গাউছুল আ’যম মাইজভাণ্ডারী, ফটিকছড়ি, চট্টগ্রামের সাজ্জাদানশীন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান।
এ বিষয়ে ঢালীরঘাট খানকার খলিফা কবির হোসেন আল মাইজভাণ্ডারী জানান, আগামী রোববার বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে। পরে ওয়াজ, নসিহত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি দেশ-বিদেশের ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।








