প্রকাশ : ২০ জুন ২০২৬, ২৩:১৯
ইসকন মন্দিরে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপিকে সংবর্ধনা

চাঁদপুর শহরের মুন্সেফ পাড়ায় শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির (ইসকন)-এর উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে সংবর্ধনা দেয়া হয়েছে।
|আরো খবর
শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে এ মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ইসকন চাঁদপুর জেলা সভাপতি শ্রীমান জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারীসহ ইসকনের জ্যেষ্ঠ ভক্তবৃন্দ ও রাষ্ট্রীয় অতিথিবৃন্দ।







