প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৬:৫২
ছারছীনা পীরের খানকায় জমইয়াতে হিযবুল্লাহর মাসিক তালীমী জলছা
প্রযুক্তির ব্যবহারের নামে আমাদের প্রজন্মকে বিপথগামী করা যাবে না
............. ডক্টর সাইয়্যেদ মুহাম্মদ শরাফত আলী

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। প্রযুক্তি আমাদেরকে আমল থেকে দূরে রাখছে। মোবাইলের স্ক্রিনে চোখের পর্দা তরক হচ্ছে। এ যেন এক অশ্লীল প্রতিযোগিতায় প্রযুক্তির ব্যবহারে মেতে উঠেছি। এখন আবার বিশ্বকাপ ফুটবল। সেখানে তো আরও নির্লজ্জতা বেশি। নিজেকে মুমিন রূপে ধরে রাখা কষ্টকর। তিনি আরো বলেন, যখন টেলিভিশন আবিষ্কার হয়, তখন ওলামায়ে কেরাম পছন্দ করতেন না। এখন মোবাইল ফোন আবিষ্কারের পরে প্রযুক্তির নামে মুসলমান অমুসলিম সকলের কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, এই মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ঈমানের কতোটুকু উন্নয়ন হয়েছে? বরং ঈমানের উন্নয়ন হয়নি। কাজেই প্রযুক্তির ব্যবহারের নামে আমাদের প্রজন্মকে বিপথগামী করা যাবে না।
জমইয়াতে হিযবুল্লাহর কর্মী ও ছারছীনার পীর ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ছারছীনার মুরিদ দাবি করেন, তাদের অবশ্যই আমলে ছালেহের পথে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো তালিমী জলছা বাস্তবায়ন করা। নিজেও তালিম গ্রহণ করবেন, পরিবারের সদস্যকে তালিম দেবেন এবং সমাজের লোককেও তালিমী জলছায় একত্রিত করার ব্যবস্থা করবেন।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার মাসিক তালীমী জলছা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ জুন ২০২৬) বাদ মাগরিব চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুরে ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে তালীমী জলছায় সংগঠনের নাজেমে আলা, বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর সাইয়্যেদ মুহাম্মদ শরাফত আলী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার নেতৃবৃন্দ, উপজেলা সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন ছাত্র হিযবুল্লাহর তামাদ্দুনিক সম্পাদক মো. মাহবুব আলম। দোয়া-মোনাজাত করেন প্রধান অতিথি ডক্টর সাইয়্যেদ শরাফত আলী। সবশেষে উপস্থিত সকলের মাঝে
রাতের খাবার পরিবেশন করা হয়।






