মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৪৮

’বন্ধন-১২’-এর এমন কাজে বন্ধন সুদৃঢ় হবে

অনলাইন ডেস্ক
’বন্ধন-১২’-এর এমন কাজে বন্ধন সুদৃঢ় হবে

ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’ আয়োজন করেছে আলোচনা ও দোয়ানুষ্ঠান। বন্ধন-১২-এর সদস্য সচিব এ. জেড. এম. শামসুদ্দিন ফারুক মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন-১২-এর আহ্বায়ক এস. এম. মফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ৫২টি মসজিদের খতিব ও ইমাম, ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২টি দাখিল মাদ্রাসার সুপার, বন্ধন-১২-এর সদস্যবৃন্দ ও এলাকাবাসী। আলোচনাশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজপুর জামে মসজিদের খতিব মাওলানা বাকী সিদ্দিক। অনুষ্ঠানে ইউনিয়নের সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ফরিদগঞ্জে ভালো ক’টি সমাজসেবামূলক সংগঠন রয়েছে। এ সংগঠন ক’টি শুধু নিজ উপজেলার জন্যে নয়, পুরো জেলার জন্যে মডেল। এর মধ্যে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন, বন্ধন-১২-এর নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। বন্ধন-১২ পুরো ইউনিয়নের মৃত ব্যক্তিদের জন্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে যে বদান্যতা প্রদর্শন করেছে, সেটা অবশ্য অবশ্যই বিরল। এ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ ছিলো উল্লেখযোগ্য। কেননা এমন সমন্বিত উপস্থিতি খুব কম সংগঠনই পারে। নেতৃত্বের পরিপূর্ণ যোগ্যতায় দায়িত্বপালনে শতভাগ আন্তরিক না হলে কোনো সংগঠনের কোনো অনুষ্ঠানই ব্যতিক্রম বৈশিষ্ট্যমণ্ডিত হয় না। বন্ধন-১২-এর দোয়ানুষ্ঠানটি এমন বৈশিষ্ট্যমণ্ডিত ছিলো। তাদের এমন কাজে ইউনিয়নটিতে পারস্পরিক বন্ধন সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস রাখি। আমরা সংগঠনটির টেকসই অস্তিত্ব ও সর্বাত্মক সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়