প্রকাশ : ০২ জুন ২০২৬, ২০:১৫
বিশ্ব হিন্দু মহাসংঘ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উদ্বোধনী অনুষ্ঠান

“সত্যই সর্বশ্রেষ্ঠ পথ, ধর্মই তার আলো” এই প্রতিপাদ্যে বিশ্ব হিন্দু মহাসংঘ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উদ্বোধনী সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ব হিন্দু ফেডারেশন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রবিন্দ্র চন্দ্র মজুমদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী কল্লোল হাজরা। তিনি তার বক্তব্যে বলেন, হিন্দুদের অধিকার নিশ্চিত করতে এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিশ্ব হিন্দু ফেডারেশন সংগঠনের ছায়াতলে একত্রিত হতে হবে। হিন্দুদের রক্ষায় সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. শ্রী রাজিব চক্রবর্তী, বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী গনেশ সাহা, বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক শ্রী সন্তোষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মানস সুন্দর মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী ইন্দ্রজিত মন্ডল এবং চাঁদপুর শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ার সভাপতি অভিজিৎ কুমার রায়। সভাটি সঞ্চালনা করেন অষিম চন্দ্র দাস।





