শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৪:৫২

চাঁদপুর লেখক পরিষদের লেখা আহবান

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর লেখক পরিষদের লেখা আহবান

'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে আগামী ৫ জুন ২০২৬ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় সাহিত্যপাঠ, সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও দেয়ালিকা প্রকাশ করা হবে। গত ১৫ মে ২০২৬ (শুক্রবার) বিকেল ৫টায় চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংগঠনের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দেয়ালিকা 'সময়ের ডাক' প্রকাশের জন্যে সকল বয়সী কবিদের কাছ থেকে স্বরচিত কবিতা আহ্বান করা হয়েছে। কবিতার জন্যে সর্বোচ্চ ২৫ লাইন নির্ধারণ করা হয়েছে। কবিতার হার্ড কপি চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়ে 'বর্ণমালা লাইব্রেরি'তে আগামী ২৫ মের পূর্বে জমা দিতে হবে। অথবা কবিতা হোয়াটসঅ্যাপেও সফ্ট কপি দেয়া যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৪৭০৪১১১

এ সংখ্যার সম্পাদনায় আছেন চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়