মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:১৩

কলার ছড়ির ভেতর লুকিয়েছিল সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

মৌলভীবাজার প্রতিনিধি
কলার ছড়ির ভেতর লুকিয়েছিল সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলাবাজারে পাহাড়ি বাগান থেকে সংগ্রহ করা কলার ছড়িতে লুকিয়ছিলো একটি সবুজ ফণীমনসা সাপ। সাপটি দেখতে পেয়ে কলার আড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত গিয়ে কলার ছড়িতে লুকিয় থাকা সাপটিকে উদ্ধার করেন। রোববার (১৭ মে ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল নতুনবাজারে করিম মিয়া নামের এক ব্যক্তির ফলের আড়তে এ ঘটনা ঘটে।

সজল দেব জানান, ফণীমনসা সাপের রং সবুজ হওয়াতে কাঁচা কলার রঙের সাথে মিশে একাকার হয়ে যায়। এ কারণে কলার ছড়ির ভেতর লুকিয়ে থাকলে সহজে চোখে পড়ে না। ফণীমনসা সাপ গভীর বনে বসবাস করে। এরা কলাগাছকে নিরাপদ মনে করে এবং কলার ছড়িতেই থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। উদ্ধারকৃত সবুজ ফণীমনসা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়