বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:১৮

লন্ডনে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

ব্রিটিশ বাংলাদেশী নির্মাতার বিশেষ অর্জন

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
ব্রিটিশ বাংলাদেশী নির্মাতার বিশেষ অর্জন

লন্ডনে অনুষ্ঠিত ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ ব্রিটিশ বাংলাদেশী নির্মাতা মকবুল চৌধুরী পরিচালিত গধসঁহ : ষহ চৎধরংব ড়ভ ঝযধফড়ংি (ছায়া বন্দনা) বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড অর্জন করেছে। রোববার সেন্ট্রাল লন্ডনের হলবর্নে অবস্থিত ঞযব এধৎফবহ ঈরহবসধ-এ বিকেল ৪টা ২০ মিনিটে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে হলভর্তি দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এই ডকুমেন্টারিটি বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুনের জীবন ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে নির্মিত। তাঁর দীর্ঘ শৈল্পিক যাত্রা, দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল দর্শনের একটি গভীর ও অন্তরঙ্গ চিত্র এতে উঠে এসেছে।

প্রদর্শনী শেষে আয়োজিত প্যানেল আলোচনায় নির্মাতা মকবুল চৌধুরী জানান, সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এবং নাসির আলী মামুনের কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। বিভিন্ন প্রদর্শনীতে দর্শকদের ইতিবাচক সাড়া তাঁকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, “এতোগুলো শক্তিশালী ডকুমেন্টারির মধ্য থেকে বেস্ট ডকুমেন্টারি হিসেবে পুরস্কার পাওয়া আমার জন্যে অত্যন্ত আবেগের। সত্যি বলতে, আনন্দে চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়েছিলো।”

চলচ্চিত্রটি কেবল একটি জীবনীচিত্র নয়, বরং এটি একজন শিল্পীর সৃষ্টিশীল জগত, তার নান্দনিকতা এবং দার্শনিক ভাবনার অনুসন্ধান। পরিচালক অত্যন্ত পর্যবেক্ষণধর্মী ভঙ্গিতে মামুনের জীবন, কাজ এবং তার ছবির ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলোকে তুলে ধরেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্রটি দেখতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিটিশ বাংলাদেশী বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন, যা এর প্রতি দর্শকদের আগ্রহ ও গুরুত্বকে আরও স্পষ্ট করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়