প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯:০৯
ছারছীনার পীর সাহেব ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব মুফতি শাহ আবু নছর নেছারুদ্দিন হুসাইন ( মাদ্দা জিল্লাহুল আলী) সোমবার (৪ মে ২০২৬) থেকে ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন। এ উপলক্ষে জেলা জমইয়াতে হিযবুল্লাহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার বাদ আসর কচুয়ার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল, মঙ্গলবার (৫ মে) বাদ আসর ফরিদগঞ্জের কামতা বাজার ঈদগাহ ময়দান ও বুধবার (৬ মে) চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁদপুরে ছারছীনা পীর ছাহেবের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং ছিলছিলার তালীমদাতা, সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
চাঁদপুর জেলায় ছারছীনা পীর ছাহেবের সকল কর্মসূচি সফল করতে সংগঠনের নেতৃবৃন্দ, ওলামা, খোলাফা ও দ্বীনদার মুসলমান ভাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।








