শুক্রবার, ০১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:৪৯

কুমিল্লায় নৃসিংহ বিগ্রহের পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ

তাপস চন্দ্র সরকার
কুমিল্লায় নৃসিংহ বিগ্রহের পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ

বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কুমিল্লা ছাতিপট্টিস্থিত শ্রী শ্রী নরসিংহ বিগ্রহের পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা, শ্রীমদ্ভাগবত পাঠসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লা মহানগর শাখার সহযোগিতায় নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কুমিল্লার প্রাণকেন্দ্র ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

এর মধ্যে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা হতে যথাক্রমে মঙ্গল আরতি, জলভরা, মঙ্গলঘট প্রতিষ্ঠা, গুরুপূজা, নৃসিংহ দেবের পূজা, প্রতিষ্ঠাযজ্ঞ, পুষ্পাঞ্জলি শেষে শ্রীমদ্ভাগবত পাঠ আস্বাদন। এরপর সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান, আনন্দ র‍্যালিপ্রদীপ প্রজ্জ্বলন শেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে বিতরণ করা হয় অনুকল্প প্রসাদ

১ মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় দীক্ষাদান অনুষ্ঠান শেষে উদ্বোধনী ফলক উন্মোচন। প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মো. মাহাবুবুর রহমান দুলাল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা।

এ ছাড়াও দুপুরবেলা মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানভজন সংগীত এবং সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ হবে। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ করা হবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়