শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৪৮

শ্রীনগরে নূরানী বিভাগের শিক্ষার্থীদের কুরআন ছবক প্রদান অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে নূরানী বিভাগের শিক্ষার্থীদের কুরআন ছবক প্রদান অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসা-এ নূরানী বিভাগের শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল মমিন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আলম সিদ্দিকী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সহকারী প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী হায়দার

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম এবং নূরানী বিভাগের শিক্ষক হযরত মাওলানা বেলাল হোসাইন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘড়া তালুকদার বাড়ি বাইতুল হামদ জামে মসজিদের পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আজিজ বেপারী, অভিভাবক আব্দুল জলিল মোল্লা, চান মিয়া, জহিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মো. শেখ রাসেল, মো. রিমন হোসেন, মো. সুমন দেওয়ান, সাবরিনা আক্তার, কামরুন্নাহার পলি, মাহফুজা আক্তার বন্যা, শিউলি আক্তারসামিয়া আক্তারসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী

অনুষ্ঠানের শুরুতে সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ আলী হায়দার-কে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করে বিদায় জানানো হয়।

পরবর্তীতে প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মমিন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের ছবক প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল হোসাইন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়