শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:০৬

মেহের ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভায় সাবেক জিএস মরহুম জিয়াউদ্দিনের জন্য বিশেষ দোয়া

শাহরাস্তি ব্যুরো
মেহের ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভায় সাবেক জিএস মরহুম জিয়াউদ্দিনের জন্য বিশেষ দোয়া
ক্যাপশন - মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের সাবেক জিএস মরহুম জিয়াউদ্দিন বাদলের নামে শোক প্রস্তাব গ্রহণ করেছে কলেজ গভর্নিং বডি। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে সভাপতি আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা, কলেজ সংসদের সাবেক জিএস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাদলের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সকলের সম্মতিতে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় জিয়াউদ্দিন বাদলের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, সদস্য যদু চন্দ্র শীল, অ্যাড. শাহেদুল হক মজুমদার, ইকবাল হোসেন, গাজী কবির মেহেরী, আবুল কাশেম প্রমুখ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়